ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

চা বাগান থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজনগর চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোড সংলগ্ন চা বাগানে অভিযান চালায় র‍্যাব-৯-এর একটি চৌকস দল। তল্লাশিকালে বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি কালো পলিথিনে মোড়ানো একটি পাইপগান ও চায়না রাইফেলের গুলি পাওয়া যায়।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চা বাগান থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x