ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

এম কাজল খানের ওপর মাদক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

​এম. কাজল খাঁনের ওপর মাদক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

এম,এ,মানিক মিয়া 

​স্টাফ রিপোর্টার। 

 প্রেসক্লাব-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এম. কাজল খাঁনের ওপর বর্বরোচিত মাদক সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ ১৯ জুলাই (রবিবার) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের ওপর মাদক সন্ত্রাসীদের এ ধরনের কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার মূল পরিকল্পনাকারী ও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। 

১নং আসামি নয়ন এবং অপর আসামি আলহাজ্ব হাফিজ উদ্দিন চৌধুরীকে  দ্রুত শাস্তির দাবি জানানো হয়।

​সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক সন্ত্রাসীদের নির্মূল করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।

​উক্ত মানববন্ধনে আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গা

সোমবার, ২০ জুলাই ২০২৬

এম কাজল খানের ওপর মাদক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x