ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ঈশ্বরগঞ্জে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার তালিকা প্রণয়ন এবং মাঠপর্যায়ের তথ্য যাচাইকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান (জিআইএসভিত্তিক) প্রণয়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোকে উন্নয়নের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য রাখেন, বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার তালিকা প্রস্তুত এবং মাঠপর্যায়ে তথ্য যাচাইকরণের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়কের অবস্থান, সংযোগ, জনসেবা, কৃষি উৎপাদন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করে একটি সমন্বিত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এর ফলে ভবিষ্যতে সড়ক উন্নয়ন প্রকল্প গ্রহণে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং সরকারি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ককে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্তির জন্য চিহ্নিত করা হয়। এগুলো হলো, ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে কালীরবাজার জিসি রোড, সোহাগী ইউপিসি থেকে চরহোসেনপুর হাট রোড, সোহাগী জিসি থেকে শহীদপুর জিসি রোডের (ঈশ্বরগঞ্জ অংশ) এবং আনন্দগঞ্জ জিসি থেকে নেত্রকোনা ও কিশোরগঞ্জ আরএইচডি জিসি রোডের আঠারবাড়ী কলেজ গেট থেকে লক্ষ্মীগঞ্জ পর্যন্ত অংশ।

আয়োজকরা জানান, গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মূল উদ্দেশ্য হলো তথ্যপ্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, কার্যকর ও টেকসই করা। এতে কোন সড়কটি অর্থনৈতিক, সামাজিক ও যোগাযোগের দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ, তা নির্ধারণ করে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবায় মানুষের যাতায়াত এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা বৃদ্ধিতেও এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, এলজিইডির বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মাঠপর্যায়ের বিভিন্ন অংশীজন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x