"শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র" শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 'গণতন্ত্র ফোরাম'-এর উদ্যোগে আয়োজিত এই সভায় শিক্ষা ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, মাদকের বিস্তার এবং রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
আয়োজক: গণতন্ত্র ফোরাম
প্রধান অতিথি:শামসুজ্জামান দুদু (ভাইস চেয়ারম্যান, বিএনপি)
প্রধান বক্তা: এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল (উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যান)
সভাপতি:আলহাজ্ব ভিপি ইব্রাহিম (সভাপতি, গণতন্ত্র ফোরাম)
সঞ্চালনা:ইসমাইল হোসেন সিরাজী (সমন্বয়ক, গণতন্ত্র ফোরাম)
বিশেষ অতিথিবৃন্দ
সভায় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি প্রদান করেন:
1. অধ্যাপক আলমগীর হোসেন (প্রশাসক, পিরোজপুর জেলা)
2. আ ক ম মোজাম্মেল হক(নির্বাহী কমিটির সদস্য, বিএনপি)
3. (অবঃ) কর্নেল ফয়সাল (সহ-সভাপতি, কৃষকদল কেন্দ্রীয় কমিটি)
4. ডাঃ আনিসুল আউয়াল (পিএইচডি, সাবেক সচিব)
5. আলহাজ্ব বাদল সরকার(সংগঠক)
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, শিক্ষার সঠিক আলো বিস্তারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে মাদক এবং বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্র। যুবসমাজকে মাদকমুক্ত রেখে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক ধারায় ফেরাতে রাজনৈতিক সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে নেতারা মতামত ব্যক্ত করেন।