ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু-জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও চিকিৎসায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত হলো ‘ডেঙ্গু-জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার’। চিকিৎসা বিশেষজ্ঞদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) এই সেমিনারের আয়োজন করে।

আজ ২০ জুলাই ২০২৬, সোমবার সকাল ১০.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ:

 প্রধান অতিথি: ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, মাননীয় সংসদ সদস্য (যশোর-০২)।

 কী-নোট স্পিকার (মূল বক্তা): ডা. মো: জাহাঙ্গীর-উল আলম (সোহেল), সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ।

 চেয়ারপার্সন (সভাপতি):অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, সভাপতি, ন্যাশনাল ডক্টরস ফোরাম।

সেমিনারে বক্তারা ডেঙ্গু জ্বরের লক্ষণ, সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ, জটিলতা রোধ এবং এডিস মশা নিধনে প্রাতিষ্ঠানিক ও সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। কী-নোট স্পিকার ডা. মো: জাহাঙ্গীর-উল আলম চিকিৎসকদের চিকিৎসাদান পদ্ধতি এবং সাধারণ মানুষের করণীয় নিয়ে বিষদ আলোচনা করেন। প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ সামাজিক পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম ন্যাশনাল ডক্টরস ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকার কথা তুলে ধরেন এবং সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাতীয় প্রেস ক্লাবে ডেঙ্গু-জ্বর সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x