ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রায়গঞ্জের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত

আহত ব্যাক্তি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াস খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে রাসেল ও তার কিশোর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, “ইলিয়াস নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। আমিও ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত বিষয় পরে জানাতে পারব।”

তবে এ বিষয়ে অভিযুক্তরা পলাতক থাকায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।”

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রায়গঞ্জের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x