ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

উল্লাপাড়ায় মাদক ও জুয়া বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত এক ব্যতিক্রমী 'মাদক ও জুয়া বিরোধী সমাবেশ ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান'। এ বি সিদ্দিক শাওনের আয়োজনে শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বাদ আছর উল্লাপাড়া স্থানীয় জনগণ ও যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌর উন্মুক্ত মঞ্চ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সকড় প্রদক্ষিণ করে একটি মাদক বিরোধী সমাবেশ ও রিয়ালি অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ - ৪ (উল্লাপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রেখেছেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জনাব আলা উদ্দিন আল আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহজাহান আলী। এছাড়াও অনুষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন মাদক ও জুয়া বিরোধী পরিচালনা কমিটির আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এফ এম মনিরুজ্জামান মন্ডল,থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুপক,উপজেলা লেখক পরিষদের সভাপতি জনাব মোঃ সেলিম রেজা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর, উত্তরা পূর্ব থানা গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল ইসলাম মিলন,ইবনে হাইসাম বিজ্ঞান ও প্রযুক্তি হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ​জনাব মোঃ আশরাফুল আলম মুত্তালিব। এছাড়া অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ নজরুল ইসলাম,মোঃ হাফিজুল ইসলাম বাবলু,প্রবীণ মোঃ মোসলেম উদ্দিন সিরাজী প্রমুখ। মাদক ও জুয়া বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও 'ইত্যাদি' খ্যাত সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তাঁর সচেতনতামূলক পরিবেশনা ও প্রাণবন্ত গান উপস্থিত দর্শকদের দারুণভাবে আপ্লুত করেছে।

​অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য ছিলো গান ও বক্তব্যের সমন্বয়ে সমাজের তরুণদের মাদকের ভয়াল থাবা ও জুয়ার পথ থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ-সুন্দর সমাজ গঠন করা।

বুড়িগঙ্গা

শনিবার, ০১ আগস্ট ২০২৬

উল্লাপাড়ায় মাদক ও জুয়া বিরোধী সমাবেশ এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x