ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

‎এসএসসিতে জিপিএ-৫,সাংবাদিক হওয়ার স্বপ্ন রাহাতের

‎এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের এক শিক্ষার্থী মোঃ রাহাত হোসেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। রাহাত হোসেন শাহজাদপুরের ঐতিহ্যবাহী রংধনু মডেল স্কুলের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা তাকে অভিনন্দন ও জানিয়েছেন।রাহাতের এই সাফল্যের পেছনে নিয়মিত পড়াশোনা,শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে তার পরিবার। পড়াশোনার পাশাপাশি সংবাদ ও সাংবাদিকতার প্রতি আগ্রহ থেকেই ভবিষ্যতে এই পেশায় নিজেকে গড়ে তোলার স্বপ্ন দেখছে সে। সম্প্রতি রাহাত হোসেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রতিনিধি কে জানিয়েছে, ছোটবেলা থেকেই মানুষের কথা তুলে ধরা ও সমাজের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের জন্য কাজ করার প্রত্যাশাও রয়েছে তার।রাহাতের বাবা-মা বলেছেন,ছেলের এই ফলাফলে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার পড়াশোনার প্রতি আগ্রহ ও পরিশ্রমের ফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে তারা মনে করেছেন। ভবিষ্যতেও সে যেন ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে,সেই প্রত্যাশা তাদের। রংধনু মডেল স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন,রাহাত পড়াশোনার প্রতি মনোযোগী ছিলো। এসএসসিতে তার জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের জন্যও আনন্দের বিষয়। ভবিষ্যতে সে আরো ভালো করবে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। জিপিএ-৫ অর্জনের পর রাহাতের সামনে এখন উচ্চশিক্ষার নতুন পথ খুলেছে। পড়াশোনায় আরো ভালো ফলাফল করার পাশাপাশি সাংবাদিকতার স্বপ্নকে সামনে রেখে এগিয়ে যেতে চায় সে। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

বুড়িগঙ্গা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

‎এসএসসিতে জিপিএ-৫,সাংবাদিক হওয়ার স্বপ্ন রাহাতের

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x