বিরলে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত
ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (২২ আগস্ট) বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এবং স্থানীয় আয়োজক বিরল সায়েন্স একাডেমির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় প্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছয় শতাধিক শিক্ষার্থী এই বিজ্ঞান উৎসবে অংশ নেয়।