ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩

নেত্রকোনার দুর্গাপুরে জামাইয়ের হাতে সাহারা খাতুন (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের জামাই শাহেদ বিশ্বাসসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত সাহারা খাতুন ফুলপুর নামাপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত শাহেদ বিশ্বাস একই এলাকার আবুল কাশেম বিশ্বাসের ছেলে এবং নিহতের জামাই।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাহারা খাতুনের সঙ্গে তার জামাই শাহেদ বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহেদ বিশ্বাস তাকে গলা চেপে ধরেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাহারা খাতুনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর স্থানীয়রা শাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহেদ বিশ্বাসসহ শাহেরা খাতুন (৫৫) ও তাসলিমা আক্তার (২৭) নামে আরও দুজনকে আটক করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তসহ তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুড়িগঙ্গা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x