ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

রেমিট্যান্সে নতুন ইতিহাস, এক অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

প্রকাশ : ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রেমিট্যান্সে নতুন ইতিহাস, এক অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে দেশে বৈধ চ্যানেলে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। আগের বছরের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) দেশে বৈধ পথে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৩৮ হাজার ১২৮ কোটি টাকা। আগের অর্থবছরে রেমিট্যান্স ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরে প্রবাসী আয় বেড়েছে ৫২৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, বৈধ পথে অর্থ পাঠাতে প্রণোদনা, সহজ ব্যাংকিং সেবা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ পাঠানোর সুযোগ বৃদ্ধির ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কিছুটা কমে ২৮০ কোটি ৬ লাখ ডলারে দাঁড়িয়েছে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। সংশ্লিষ্টদের মতে, ঈদ উপলক্ষে মার্চ থেকে মে পর্যন্ত অতিরিক্ত অর্থ পাঠানোর পর জুনে স্বাভাবিকভাবেই প্রবাহ কিছুটা কমেছে।

এদিকে রেমিট্যান্স ও রপ্তানি আয় বৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী অবস্থানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে গ্রস রিজার্ভ ৩৭ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট ব্যবহারযোগ্য রিজার্ভ ৩২ দশমিক ৯০ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বুড়িগঙ্গা

বুধবার, ০১ জুলাই ২০২৬

রেমিট্যান্সে নতুন ইতিহাস, এক অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x