ঢাকা    বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা

গাঢ় নীল শার্ট, খাকি প্যান্ট

নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের

নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের

গাঢ় নীল শার্ট, হালকা জলপাই রঙের সংযোজন এবং খাকি রঙের প্যান্টের নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে পর্যায়ক্রমে নতুন পোশাক ব্যবহার শুরু করেছেন পুলিশ সদস্যরা।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে নতুন ইউনিফর্মে পুলিশ সদস্যদের দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলী হোসেন ফকির এবং মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকেই কিছু সদস্য নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন। তবে এখনো সব সদস্যের হাতে নতুন পোশাক পৌঁছেনি। পর্যায়ক্রমে সবাই নতুন ইউনিফর্ম পাবেন।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী পুলিশ সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ১৮ জুন বাংলাদেশ পুলিশ নতুন প্রজ্ঞাপন জারি করে ইউনিফর্মের রঙে আবারও পরিবর্তন আনে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জেলা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের। শার্টে চারটি পকেট ও সামনের অংশে সাতটি বোতাম থাকবে।

নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে। এছাড়া ইচ্ছা করলে মাথার আবরণ ব্যবহার করা যাবে। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ থাকবে।

বুড়িগঙ্গা

বুধবার, ০১ জুলাই ২০২৬

নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
নতুন ইউনিফর্মে দায়িত্ব শুরু পুলিশের
0:00 0:00
1.0x