ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। স্থানীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে উঠে এসেছেন।

স্থানীয়দের ভাষ্য, এলাকার গরিব, অসহায়, মেহনতী ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে মোহাম্মদ আনোয়ার হোসেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকার কারণে অনেকেই তাকে গরিব-দুঃখী ও মেহনতী মানুষের আপনজন হিসেবে দেখছেন।

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “আমি সবসময় গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন বলে জানা গেছে।

আগামী দিনে মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

বুড়িগঙ্গা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x