সিরাজগঞ্জে নবগঠিত মানবাধিকার সুরক্ষা কমিটি, সিরাজগঞ্জ জেলা (HRDC)-এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সরওয়ার্দী সড়কের মুক্তিযোদ্ধা গলিতে অবস্থিত মগ্রের (৩য় তলা) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। একই সঙ্গে নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও মানবাধিকারকর্মী, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজক: মানবাধিকার সুরক্ষা কমিটি, সিরাজগঞ্জ জেলা (HRDC)।