ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিষধর সাপের কামড়ে রঞ্জিত পাহান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর নেকমরদ ইউনিয়নের পশ্চিম ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার গভীর রাতে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় রঞ্জিত হঠাৎ অনুভব করেন যে তাকে কোনো কিছু কামড় দিয়েছে। পরে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে তিনি একটি বিষধর সাপ দেখতে পান। ঘটনাটি রাত আনুমানিক আড়াইটার দিকে ঘটে।

পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুঁক করানোর পর তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে সকালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা সাপের কামড়ের ক্ষেত্রে কোনো ধরনের ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বুড়িগঙ্গা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x