ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সাভারে ককটেল ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার,আটক -১

সাভারে ককটেল ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার, আটক -১

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় ককটেল ও বোমা তৈরির বিপুল উপকরণসহ চারতলা একটি ভবন ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও সাভার মডেল থানা পুলিশ। অভিযান চলাকালে আরিফ নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর বাড়িটির সামনে অবস্থান নিয়ে সেটি ঘিরে ফেলে সিটিটিসির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানায়, ওই ভবনটি থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয় অধিবাসীরা জানান, শ্যামপুর এলাকার একটি জলজটযুক্ত সড়কের পাশের চারতলা ভবনের সামনে অবস্থান নেন সিটিটিসি সদস্যরা। তাদের সঙ্গে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ও স্থানীয় থানা পুলিশও যোগ দেয়। নিরাপত্তার কারণ দেখিয়ে সংবাদকর্মী ও সাধারণ পথচারীদের ভবনটির চারপাশ থেকে সরিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে অভিযান চলছিল।

প্রাথমিকভাবে ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি বা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতে শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়ি ঘিরে রাখা হয়। বাড়িটিতে সন্দেহভাজন সন্ত্রাসীরা অবস্থান করছিল বলে খবর ছিল। সেখান থেকে পাঁচটি বিস্ফোরক (ককটেল) উদ্ধার করা হয়েছে।

তবে ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন নিশ্চিত করেছেন, এই ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে।

বুড়িগঙ্গা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

সাভারে ককটেল ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার,আটক -১

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x