ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

সশস্ত্র বাহিনীর বঞ্চিত সাধারণ সৈনিকদের সংবাদ সম্মেলন: অন্যায়ভাবে চাকরিচ্যুতির বিচার ও পুনর্বাসনের দাবি

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে (সেনা, নৌ ও বিমান বাহিনী) সংঘটিত অন্যায়, নিপীড়ন, বৈষম্য এবং একতরফা বিচারব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া সাধারণ সৈনিকরা ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে সশস্ত্র বাহিনীর ভুক্তভোগী সাধারণ সৈনিকদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সশস্ত্র বাহিনীর বঞ্চিত সাধারণ সৈনিকদের কষ্ট ও দুর্ভোগ দেখার মতো কেউ নেই। দীর্ঘদিন ধরে তাদের ওপর নানা ধরনের অবিচার করা হয়েছে এবং প্রশাসনিক ব্যবস্থার অপব্যবহার করে বহু সাধারণ সৈনিককে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

ভুক্তভোগীদের ৩ দফা দাবি:

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সৈনিকদের পক্ষ থেকে ৩টি মূল দাবি উত্থাপন করা হয়:

১.স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন:সাধারণ সৈনিকদের জন্যও অফিসারদের ন্যায় একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করতে হবে।

২. সম্মানজনক পুনর্বাসন ও সকল সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ: অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল সাধারণ সৈনিকের সম্মানজনক পুনর্বহাল, পূর্ণ পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা, পেনশনসহ সকল আর্থিক, প্রশাসনিক ও অন্যান্য প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে।

৩. হয়রানিমূলক মামলা প্রত্যাহার: ভুক্তভোগী সৈনিকদের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সৈনিকরা তাদের প্রতি করা অন্যায়-অবিচার ও বৈষম্য দূর করে অবিলম্বে প্রাপ্য সুযোগ-সুবিধা ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও উদাত্ত আহ্বান জানান।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সশস্ত্র বাহিনীর বঞ্চিত সাধারণ সৈনিকদের সংবাদ সম্মেলন: অন্যায়ভাবে চাকরিচ্যুতির বিচার ও পুনর্বাসনের দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x