ভূরুঙ্গামারীতে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
এম,এ, মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বাজারে “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমাধান”—এই স্লোগানকে সামনে রেখে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় সোনাহাট বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে সোনাহাট ইউনিয়নবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে।” সমাজ থেকে মাদকের ভয়াবহ ছোবল দূর করতে এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এলাকার সর্বস্তরের জনগণকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ ইউনিয়নবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ মাদকমুক্ত সোনাহাট ইউনিয়ন গড়ে তোলার জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।