জাতীয় জাদুঘরে ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এম,এ, মানিক মিয়া
স্টাফ রিপোর্টার ।
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার বিকেল ৪:০০ টায় রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জুলাই আন্দোলনের চেতনা ও নতুন স্বপ্নের বার্তা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ‘রক্তিম জুলাই’ গান নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি সসাস-এর শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতিপ্রেমী ও সাধারণ জনগণকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। আয়োজনের বিস্তারিত তথ্য ও হালনাগাদ জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.sosasbd.org) ভিজিট করার অনুরোধ করা হয়েছে।