ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ভৈরব সেতুতে ডাকাতির শিকার বিএনপি নেতা, লুট মোবাইল ও নগদ টাকা

ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে ভৈরব সেতুর ওপর ডাকাতির শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন। এ সময় ডাকাতরা তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেছেন তিনি।

অভিযোগ অনুযায়ী, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে ঢাকা থেকে ফেরার পথে ভৈরব টোলপ্লাজা অতিক্রম করে সেতুতে ওঠার পর ৫-৬ জনের একটি দল তার গাড়ির গতিরোধ করে। তাদের পরনে পুলিশের মতো রেডিয়ামযুক্ত ভেস্ট ছিল।

তানিম শাহেদ রিপন জানান, পরিস্থিতি বুঝতে পেরে তিনি চালককে গাড়ি চালিয়ে যেতে বললে ডাকাত দলের সদস্যরা চালকের পাশের জানালা দিয়ে তাকে ধরে ফেলে এবং গাড়ির চাবি নিয়ে নেয়। পরে চালকের পাশের দরজা খুলে ধারালো দা দিয়ে হামলার চেষ্টা করা হয়। এ সময় হাতে থাকা কাপড়ের ব্যাগ দিয়ে তিনি হামলা প্রতিহত করেন।

তিনি আরও জানান, এরপর সেতুর নিচের দিক থেকে আরও ৮-১০ জন এসে তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে প্রাণরক্ষার্থে তিনি সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতদের দিয়ে দেন।

ঘটনার পর তিনি আশুগঞ্জ থানায় গিয়ে সহযোগিতা চাইলে ঘটনাস্থল থানার সীমানার বাইরে হওয়ায় পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন। পরে ভৈরব থানায় গেলেও তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ পাননি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, থানার ডিউটি অফিসার জানান ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল রয়েছে। পরে সেই টহল দলের সদস্যদের সঙ্গে দেখা হলেও তারা কোনো তৎপরতা দেখাননি।

সোমবার (২৭ জুলাই) তিনি মোবাইল হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভৈরব সেতুতে ডাকাতির শিকার বিএনপি নেতা, লুট মোবাইল ও নগদ টাকা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x