ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

জুলাই বিপ্লবের ২ বছর পূর্তিতে ৪ দফা দাবিতে বিজিএমএ-এর উন্মুক্ত আলোচনা

জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে দেশবাসীর প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট ৪ দফা দাবি উত্থাপন করেন।

উক্ত উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজিএমএ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার। সভায় দলের জাতীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

 উত্থাপিত ৪ দফা দাবি:

১. জুলাই সনদ ও গণভোট:দ্রুততম সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

২. গ্যাস সংকট নিরসন:সারাদেশে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৩. বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো:বিদ্যুৎ এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য হ্রাস করে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে।

৪. কৃষকদের জন্য বীমা সুবিধা:সরকারি খরচে ক্ষুদ্র কৃষকদের শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ বীমার আওতায় নিয়ে আসতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লবের মূল লক্ষ্য অর্জন এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করতে অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করা প্রয়োজন।

বুড়িগঙ্গা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবের ২ বছর পূর্তিতে ৪ দফা দাবিতে বিজিএমএ-এর উন্মুক্ত আলোচনা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x