ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরগঞ্জে নেতাকর্মীদের ঢল, নেতৃত্বে জুয়েল রানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ব্যানারে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানার নেতৃত্বে এই বিশাল র‍্যালিটি বের করা হয়। র‍্যালিতে যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন এবং দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বর্ণাঢ্য র‍্যালিটি পৌর শহরের ঈশ্বরগঞ্জ কালীবাড়ি রোড থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের সামনে গিয়ে ঘুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জুয়েল রানা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা ধারণ করে যুবদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে আসছে। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দলের তৃণমূলের নেতাকর্মীদের ওপর নির্মম দমন-পীড়ন ও মিথ্যা মামলা চালানো হয়েছে।

তিনি বলেন, শহীদ জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের শিক্ষাই যুবদলের মূল শক্তি। আগামী দিনে দলের ঐক্য সুসংহত রাখা এবং দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথের যেকোনো লড়াইয়ে ঈশ্বরগঞ্জ যুবদল অগ্রণী ভূমিকা রাখবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং জাতীয়তাবাদী আন্দোলনের সাফল্য কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

বর্ণাঢ্য র‍্যালিতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, মাইজবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য জহিরুল ইসলাম সুমন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা নবীন দলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কাঞ্চন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, আনন্দমোহন কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মনসুর আজাদ, পৌর ছাত্রদল সাবেক যুগ্ম আহবায়ক আবু সাহিদ, তরিকুল ইসলাম তারেক, সদস্য সাজ্জাদ লিমন, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সোহাগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ওয়াসি সিয়াম, ছাত্রনেতা ইমরান হোসাইন তানভীর প্রমুখ।

উল্লেখ, ২০০৪ সালে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হওয়ার পর থেকেই তিনি রাজপথের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে তাকে আওয়ামী ফ্যাসিবাদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে। ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক ও ভাঙচুরের একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা ছাড়াও ২০১৪ সালে ৪১ দিন এবং ২০২০ সালে ৫ দিনের রিমান্ডসহ টানা ৫৩ দিন কারাভোগ করতে হয়েছে তাঁকে। ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততার কারণেই ডিগ্রি শ্রেণিতে ভর্তি হয়েও তৎকালীন সরকারের রোষানলে তাঁর পড়াশোনা অসমাপ্ত থেকে যায়। অবশেষে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতনের পর এসব রাজনৈতিক মামলা থেকে মুক্তি মিলেছে।

বুড়িগঙ্গা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঈশ্বরগঞ্জে নেতাকর্মীদের ঢল, নেতৃত্বে জুয়েল রানা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x