ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

মাদারীপুরে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

সাব্বির আহমেদ,

মাদারীপুর জেলা প্রতিনিধি।। 

মাদারীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক কারবারের অভিযোগে মোসাঃ আছমা বেগম (৩৯) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটে সদর মডেল থানার থানতলী এলাকার মিলের কোনা ব্রিজের দক্ষিণ ঢালে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ওই নারীর দখল থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতার আছমা বেগম সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মাদারীপুরে ১ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x