ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

বিমান বাহিনীর কর্মকর্তা তানভীর হত্যাকাণ্ডে সিএইচটি সম্প্রীতি জোটের বিবৃতি

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তানভীর হাসান তাসরিফের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দেশের সার্বভৌমত্ব ও জুলাই বিপ্লব যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে আশু পদক্ষেপের দাবি।

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণ এবং তা প্রকাশের সাথে সম্পৃক্ত বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তানভীর হাসান তাসরিফের নির্মম হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ, গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’।

এক বিবৃতিতে জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক বলেন, "দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখা দেশপ্রেমিকদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে একটি বিশেষ কুচক্রী মহল। শহীদ তাসরিফের নির্মম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মূলত জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করা এবং সার্বভৌমত্বের রক্ষকদের স্তব্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ।"

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "অবিলম্বে যদি এই সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীর বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলা না হয় এবং জুলাইয়ের পক্ষের শক্তিসমূহ সময় থাকতে সচেতন ও ঐক্যবদ্ধ না হয়, তবে সামনের দিনগুলোতে জুলাইয়ের বীর যোদ্ধাদের আরও মারাত্মক ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হবে।"

দেশবাসী ও জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী সকলকে এই কঠিন সময়ে সতর্ক ও জাগ্রত থাকার জন্য সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

ইখতিয়ার ইমন 

সদস্য সচিব সিএইচটি সম্প্রীতি জোট

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বিমান বাহিনীর কর্মকর্তা তানভীর হত্যাকাণ্ডে সিএইচটি সম্প্রীতি জোটের বিবৃতি

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x