ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রাণ হারানো দুই ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
রোববার (২ আগস্ট) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ, পীরগঞ্জ ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন শেষে নিহত দুই পরিবারের হাতে মোট ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা এবং শুকনো খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।