ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপির গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত, আহত ২

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদারীপুরের শিবচর উপজেলা ছাত্রলীগের কর্মী আক্কাস ব্যাপারী বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার কিছুক্ষণ পর পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তসংলগ্ন নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং দুজন গুরুতর আহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের কারণে প্রায় ৪৫ মিনিট পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে। এ সময় অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা ছাত্রদলের এক নেতা দ্য ডেইলি স্টারকে বলেন, পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারেন—এমন তথ্য ছিল। এ আশঙ্কায় শুক্রবার থেকেই বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাঁদের ওপর হামলা চালান।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শিবচর উপজেলা ছাত্রলীগের কর্মী আক্কাস ব্যাপারী বিএনপির গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে নিহতের পরিচয় এবং তিনি কার গুলিতে নিহত হয়েছেন, তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়নি।

বুড়িগঙ্গা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপির গুলিতে ছাত্রলীগ কর্মী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x