পবায় রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মান্জালকে গ্রেফতার করেছে আরএমপির পবা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলা বিএনপি নেতা শাজাহানের আটার মিল শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে মান্জালকে গ্রেফতার করা হয়। জানা গেছে, তিনি ৫আগস্ট পরবর্তী এতদিন বিএনপি নেতা শাহজাহানের ছত্-ছায়ায় ছিলেন। উল্লেখ্য যে, শাজাহান বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের অনুসারী।
পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মান্জালের গতি-বিধি লক্ষ্য করা হচ্ছিল। তিনি পুলিশের নজর বন্দী ছিলেন। অবশেষে মোবাইলের সুত্র ধরে গতকাল রাতে তাকে আটক করা হয়।