ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন জবির ‘গ্যালাক্টিক পয়েট’

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দল ‘গ্যালাক্টিক পয়েট’। গত ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটির নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দলটির নাম ‘গ্যালাক্টিক পয়েট’। দলের নেতৃত্বে রয়েছেন মুয়াম্মার তাজওয়ার আসফি। অন্য সদস্যরা হলেন মো. রমজান মিয়া, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান। এর আগে ২০২৪ সালের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জবির ‘Quantum Voyager’ দলের সদস্য ছিলেন আসফি।

এবারের প্রতিযোগিতায় দলটির প্রকল্পের নাম ‘Rover Villa’। মহাকাশে পাঠানো বিভিন্ন রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোব এবং সেগুলোর অভিযান নিয়ে জাদুঘরের আদলে একটি স্মারক তৈরি করেছেন তাঁরা। বরেণ্য ব্যক্তিদের যেভাবে স্মরণ করা হয়, একইভাবে প্রতিটি মহাকাশযন্ত্রের গল্পও এখানে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে স্কুলের শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা মহাকাশ নিয়ে আগ্রহী যে কেউ সহজেই এসব যন্ত্র ও তাদের অভিযান সম্পর্কে জানতে পারবে।

জয়ের অনুভূতি জানিয়ে দলের টিম লিডার মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, ‘এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।’

স্থানীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় ‘Galactic Poet’ গ্লোবাল রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। পরবর্তী ধাপে বিশ্বের বিভিন্ন দেশের দলের সঙ্গে প্রতিযোগিতা করবে তাদের প্রকল্প। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল নমিনিদের নাম ঘোষণার কথা রয়েছে।

পৃথিবী ও মহাকাশের নানা সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা খুঁজে বের করতে প্রতিবছর এ আন্তর্জাতিক হ্যাকাথনের আয়োজন করে নাসা। এ বছর ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। স্পেস অ্যাপসের অফিশিয়াল ইভেন্ট তালিকা অনুযায়ী, এবার ১১০টির বেশি দেশ ও অঞ্চলে প্রায় ৬০০টি স্থানীয় ইভেন্টে দলগুলো অংশ নেয়। এর মধ্যে বাংলাদেশে ছিল ৯টি স্থানীয় ইভেন্ট।

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন জবির ‘গ্যালাক্টিক পয়েট’

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x