ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

কেশবপুরে একদিনের ব্যবধানে আওয়ামী লীগের দুই সহোদর আটক

যশোরের কেশবপুরে একদিনের ব্যবধানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সহোদরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৬ নভেম্বর ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আটক হন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এর একদিন পর গতকাল রাতে ঢাকার একটি হোটেল থেকে তাঁর আপন বড় ভাই কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান।

আটক দুই সহোদরের বাড়ি কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তাঁদের বাবা কাজী রফিকুল ইসলাম একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বিষয় : বিএনপি রাজনীতি আওয়ামী লীগ

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কেশবপুরে একদিনের ব্যবধানে আওয়ামী লীগের দুই সহোদর আটক

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

যশোরের কেশবপুরে একদিনের ব্যবধানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সহোদরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ১৬ নভেম্বর ভারত থেকে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আটক হন কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। এর একদিন পর গতকাল রাতে ঢাকার একটি হোটেল থেকে তাঁর আপন বড় ভাই কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্তকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান।

আটক দুই সহোদরের বাড়ি কেশবপুর উপজেলার ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া গ্রামে। তাঁদের বাবা কাজী রফিকুল ইসলাম একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তিনি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বুড়িগঙ্গা

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x