ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

হিন্দু সম্প্রদায়কে নিয়ে নতুন ষড়যন্ত্রে ভারত : নিপুণ রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, হিন্দু সম্প্রদায়কে নিয়ে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারত। ভারত বাংলাদেশে নতুন ফাঁদ পেতেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়-এমন প্রচারণার মাধ্যমে দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে। হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে এর দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

সোমবার দুপুরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় বলেন, ভারত নতুন ফাঁদ পেতেছে। গোপালগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতনের ঘটনা ঘটিয়ে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ভালো নেই-এমনটি প্রমাণের চেষ্টা করা হচ্ছে। নরেন্দ্র মোদিকে বলতে চাই, তারেক রহমান এ দেশের নির্বাচিত সরকার। তিনি দেশের জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। সুতরাং কোনো ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা চাই শান্তি, আমরা চাই ঐক্য।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেকোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে পারে। এ জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় পাহারা বসাতে হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে নিপুণ রায় বলেন, বাংলাদেশ নামক এই ভূখণ্ডের দিকে কোনো শকুনের চোখ পড়লে কিংবা কেউ থাবা দেওয়ার চেষ্টা করলে সেই চোখ ও হাত ভেঙে দিতে হবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মেনে নেব না। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এই নীতিতেই দেশ পরিচালনা করছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বেই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ধর্মের ভিত্তিতে নয়, সাংবিধানিকভাবে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের লগি-বৈঠা ভেঙে ফেলে বাংলাদেশের পতাকা হাতে তুলে নিতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম জমিদার, শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বিডি প্রতিদিন/এমআই

বিষয় : ভারত হিন্দু সম্প্রদায় নতুন ষড়যন্ত্র নিপুণ রায়

বুড়িগঙ্গা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হিন্দু সম্প্রদায়কে নিয়ে নতুন ষড়যন্ত্রে ভারত : নিপুণ রায়

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x