ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ঠাকুরগাঁওয়ে ৮৫০ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুরে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ, দেশীয় চোলাই মদ ও নগদ টাকাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার পর সদর উপজেলার ৯ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়নপুর মাস্টারপাড়া এলাকায় তাঁর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক স্বপন ইসলাম ওই এলাকার মোকাররম হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রাতে নিয়মিত টহল ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় গোপন সূত্রে স্বপনের বাড়িতে মাদক মজুতের তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনায় রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাঁর শয়নকক্ষের একটি শোকেজের ড্রয়ারে রাখা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে ৭৫০ মিলিলিটার বিদেশি মদ, ২৫০ মিলিলিটারের চারটি বোতলে মোট এক হাজার মিলিলিটার দেশীয় চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, উদ্ধার করা মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/২৪(ক) ধারায় আটক যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুড়িগঙ্গা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৮৫০ ট্যাপেন্টাডলসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x