রাজশাহীর মোহনপুরে ১১ পিস ইয়াবাসহ ইমন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের মজলিস বাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এসআই আতাউর রহমান, এএসআই আশরাফুল হোসাইনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স মজলিস বাড়ি গ্রামে অভিযান চালায়। এ সময় ১১ পিস ইয়াবাসহ মৃত নাজিমুদ্দিনের ছেলে ইমন হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইমন গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া এলাকায় বিভিন্ন অপরাধ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনায়ও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।