ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

​নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

​মোঃ মানিক মিয়া, 

স্টাফ রিপোর্টার । 

নারায়ণগঞ্জের পঞ্চবটীর চাঁদনী হাউজিং এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

​স্থানীয় সূত্র জানায়, পঞ্চবটীর চাঁদনী হাউজিংয়ে ৮ বছর বয়সী ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় জাকির। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

 পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয় এবং পুলিশকে খবর দেয়।

​সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাকিরকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা এই ধরনের অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x