নারায়ণগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত জাকিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জের পঞ্চবটীর চাঁদনী হাউজিং এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাকির নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্র জানায়, পঞ্চবটীর চাঁদনী হাউজিংয়ে ৮ বছর বয়সী ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় জাকির। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে ধরে ফেলেন।
পরবর্তীতে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে উত্তম-মধ্যম দেয় এবং পুলিশকে খবর দেয়।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জাকিরকে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ধরনের অপকর্মের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।