নারায়ণগঞ্জে শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে 'সেলিনা হাসপাতাল'
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
নারায়ণগঞ্জবাসীর উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হতে যাচ্ছে 'সেলিনা হাসপাতাল (Hospital & Diagnostic)'।
জেলা শহরের খানপুর সরকারি হাসপাতালের পূর্ব পাশে ও ডিসি বাসভবনের ঠিক সামনে ইঁশা খাঁ রোড এলাকায় এই নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
আধুনিক ডায়াগনস্টিক সুবিধা ও বিশ্বমানের স্বাস্থ্যসেবার লক্ষ্য নিয়ে প্রস্তুত করা এই হাসপাতালে রোগীরা পাবেন উন্নত চিকিৎসা পরিবেশ ও সার্বক্ষণিক চিকিৎসাসেবা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, স্থানীয় বাসিন্দাদের নাগালের মধ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
খুব শীঘ্রই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছেন কতৃপক্ষ।