ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো চ্যাটের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। চাইলে সাধারণ থিমের পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে। 

সহজ ও দ্রুত পছন্দের থিম খুঁজে পাওয়ার সুবিধার্থে নতুন ডিজাইনগুলোকে মোট পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এগুলো হলো- ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, ফিচারড বিভাগে রাখা হয়েছে হোয়াটসঅ্যাপের নিজস্ব ডিজাইন টিমের নির্বাচিত থিমগুলো। প্রকৃতির সৌন্দর্য পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য রয়েছে নেচার বিভাগ। আর যাদের অ্যানিমেটেড ওয়ালপেপার পছন্দ, তারা বেছে নিতে পারবেন লাইভ বিভাগ।

মিনিমাল বিভাগটি মূলত সাদামাটা ডিজাইনের অনুরাগীদের জন্য। এখানে লাইট মোডে সাদা এবং ডার্ক মোডে কালো ব্যাকগ্রাউন্ড থাকবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপের নিজস্ব ও চিরচেনা ডুডল নকশার ওয়ালপেপারগুলো স্থান পেয়েছে ডুডল বিভাগে।

এদিকে কোনো ওয়ালপেপার অ্যানিমেটেড কি না, তা ব্যবহারকারীরা থাম্বনেইলের ওপরের ডান দিকে থাকা ছোট ‘লাইভ’ চিহ্ন দেখেই সহজে বুঝতে পারবেন। এমনকি ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেশন থাকলেও সেখানে একই চিহ্ন দেখা যাবে।

উল্লেখ্য, গত আগস্টের মাঝামাঝি হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন এই থিম গ্যালারি চালুর ইঙ্গিত দিয়েছিল নাইনটুফাইভম্যাক। বর্তমানে ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তাই অ্যাপ আপডেট করার পরও সবাই একসঙ্গে নতুন সুবিধাটি নাও পেতে পারেন। সব ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে।

বিষয় : হোয়াটসঅ্যাপ আইফোন

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম আনল হোয়াটসঅ্যাপ

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x