ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না
আন্দালিব রহমান পার্থ

ভোলায় আর কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। গতকাল বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ভোলায় পৌঁছে শহরের নতুন বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভোলার জন্য বরাদ্দ হওয়া সব কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। জিআর ও টিআরের কাজ আপনারাই স্থানীয়ভাবে বুঝে নেবেন। ভোলা-বরিশাল সেতু নির্মাণ ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি উল্লেখ করে তিনি বলেন, এই সেতু বাস্তবায়নে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি। ভোলার সার্বিক উন্নয়নে দলমতনির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।  আওয়ামী লীগ সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে উল্লখে করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময় দায়িত্ব নিয়েছেন। সেখান থেকে আমাদের উঠে আসতে হচ্ছে। 

এর আগে সড়কপথে বরিশালের লাহারহাট হয়ে নৌপথে ভোলার খেয়াঘাটে পৌঁছালে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সম্পাদক মোতাসিম বিল্লাহ প্রমুখ। তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে তিনি ভোলায় বিভিন্ন অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

বিষয় : আন্দালিব রহমান পার্থ

বুড়িগঙ্গা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না
0:00 0:00
1.0x