আজ ৩০ জুলাই (বিকাল ৪:০০ টায়) ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন “জুলাই: বিপ্লবে ও বিজয়ে”।
বাংলাদেশ লেখিকা সংসদ এবং রিদওয়ান শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে জুলাই বিপ্লবের চেতনা, সংগ্রাম এবং এর বিজয়কে সাহিত্য ও সংস্কৃতির ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণে যা ছিল:
সাহিত্য আলোচনা:বিপ্লবের পটভূমি ও সাহিত্যে তার প্রতিফলন নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা।
কবিতা আবৃত্তি:প্রতিবাদী ও দেশাত্মবোধক কবিতার স্বরচিত ও নির্বাচিত আবৃত্তি।
সাংস্কৃতিক পরিবেশনা:দেশাত্মবোধক গান ও বিপ্লবের আবহ নিয়ে তৈরি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে রিদওয়ান শিল্পীগোষ্ঠী।
আয়োজকবৃন্দ
বাংলাদেশ লেখিকা সংসদ
রিদওয়ান শিল্পীগোষ্ঠী