ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

জামাত এমপিকন্যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার ঘেরাও

জামাত এমপিকন্যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার ঘেরাও

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু ‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী ‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‎ ‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক-এর যৌথ উদ্যোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development Training’ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি,ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের প্রক্রিয়া,সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা,ব্যবসা পরিচালনার কৌশল এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রস্তুত করার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা হবে। প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুস সোবাহান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক পরিচালক বিটিআই ও জিএম পরিকল্পনা ও গবেষণা ড. মোঃ ফরহাদ আহমেদ। প্রশিক্ষনের কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তানজিম হোসেন। এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ এর শিক্ষার্থী উদ‍্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষকবৃন্দ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের বিসিক প্রশিক্ষকেরা পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করেছেন,এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা ও দক্ষতা বিকশিত হবে এবং ভবিষ্যতে তারা নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ইনসাফের সমাজ ও উন্নত ইউনিয়ন গড়ার অঙ্গীকারে দুর্গাপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ জাহান সিরাজ

রাণীশংকৈলে ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

সাদুল্লাপুরে কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়িতে বিক্ষোভের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক মাদরাসা শিক্ষার্থীকে এমপির মেয়ের মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ বিক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীকে মারধরের সময় এমপির মেয়ে নেশাগ্রস্ত ছিলেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এমপির বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট এমপি বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বুড়িগঙ্গা

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জামাত এমপিকন্যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার ঘেরাও

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার
জামাত এমপিকন্যার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার ঘেরাও
0:00 0:00
1.0x