ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

ছেলেকে অস্ত্র দেওয়ায় বাবার ১৫ বছরের কারাদণ্ড

কলিন গ্রে

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনায় হামলাকারী কিশোরের বাবাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছেলেকে হামলায় ব্যবহৃত অ্যাসল্ট রাইফেল সরবরাহ করা এবং সম্ভাব্য ঝুঁকি জেনেও তা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার বারো কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক নিকোলাস প্রিম এ রায় দেন। এর দুই দিন আগে হামলাকারী ১৬ বছর বয়সী কোল্ট গ্রেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যেখানে প্যারোলের সুযোগ থাকবে না।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে জর্জিয়ার অ্যাপালাচি হাইস্কুলে চালানো ওই হামলায় দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হন। সে সময় কোল্ট গ্রের বয়স ছিল ১৪ বছর। হামলায় ব্যবহৃত এআর-১৫ ধরনের রাইফেলটি তার বাবা ৫৫ বছর বয়সী কলিন গ্রে বড়দিনের উপহার হিসেবে দিয়েছিলেন।

বিচারক বলেন, এই ঘটনায় কলিন গ্রের উদ্দেশ্য হত্যাকাণ্ড ঘটানো ছিল না। তবে ছেলের আচরণে বারবার সতর্ক সংকেত দেখা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেননি। মানসিক চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অস্ত্রের নাগাল থেকে ছেলেকে দূরে রাখলে এই হত্যাকাণ্ড এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।

রায়ে চারটি দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগে পৃথকভাবে ১৫ বছরের সাজা দেওয়া হলেও সব সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাকে মোট ১৫ বছর কারাভোগ করতে হবে।

এর আগে গত মার্চে জুরি বোর্ড কলিন গ্রেকে ২৭টি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে ছিল দ্বিতীয়-ডিগ্রি হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, শিশু নির্যাতন এবং বেপরোয়া আচরণের অভিযোগ।

রাষ্ট্রপক্ষ আদালতে দাবি করে, হামলার আগে থেকেই কোল্ট গ্রের সহিংস প্রবণতা সম্পর্কে তার বাবা জানতেন। তার শোবার ঘরে ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে হামলাকারীকে ঘিরে তৈরি একটি স্মারকও ছিল। তবু ছেলেকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে না নিয়ে উল্টো একটি এআর-১৫ রাইফেল উপহার দেন তিনি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ক্রিস হবস আদালতে বলেন, কলিন গ্রে ছেলের মানসিক সমস্যার বিষয়ে সচেতন ছিলেন, তবে সতর্ক সংকেতগুলোর গুরুত্ব তিনি ভুলভাবে মূল্যায়ন করেছিলেন। এ কারণে তার জন্য ১০ বছরের সাজা চাওয়া হয়েছিল।

বিচার চলাকালে নিজের পক্ষে সাক্ষ্য দিয়ে কলিন গ্রে বলেন, তিনি কখনো ভাবেননি তার ছেলে এমন ভয়াবহ অপরাধ করতে পারে। তার ভাষ্য, ‘আমি প্রতিদিন এ বিষয়টি নিয়ে কষ্ট পাই। সে ভালো ছেলে ছিল। এমন ভয়ংকর কিছু করবে- এটা আমি কল্পনাও করিনি।’

এই রায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে সন্তানের সংঘটিত গণহত্যার ঘটনায় অভিভাবকের ফৌজদারি দায় নির্ধারণের নজির আরও জোরালো হলো। এর আগে মিশিগানের অক্সফোর্ড হাইস্কুলে বন্দুক হামলার ঘটনায় হামলাকারী কিশোরের বাবা-মা জেমস ও জেনিফার ক্রাম্বলিকেও কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ইলিনয়ের হাইল্যান্ড পার্কে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় বন্দুক হামলার ঘটনায় হামলাকারীর বাবাও দোষী সাব্যস্ত হন। বর্তমানে উইসকনসিনের আরেকটি স্কুলে হামলার ঘটনায় এক কিশোরীর বাবার বিরুদ্ধেও একই ধরনের মামলা বিচারাধীন রয়েছে।

বিষয় : যুক্তরাষ্ট্র বন্দুক হামলা কারাদণ্ড

বুড়িগঙ্গা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ছেলেকে অস্ত্র দেওয়ায় বাবার ১৫ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x