চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
দেশের চলমান জ্বালানি সংকট ও বর্তমান উদ্ভূত সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১৬ আগস্ট) ২০২৬ সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের বক্তব্য তুলে ধরবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ার।
এতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দলের অবস্থান ও বিভিন্ন দাবি উপস্থাপন করা হয়েছে বলে আশা করা হচ্ছে।