ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

খাবার বিতরণ ও ফেসবুক প্রচারণার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণার অভিযোগে পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রিফাত জাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর শহরের চরহোসেনপুর শিমুলতলী এলাকায় নিজ বাসায় স্থানীয় অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণের আয়োজন করেন রিফাত জাহান। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন তিনি।

পুলিশের অভিযোগ, এসব পোস্টের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো এবং জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন বক্তব্যের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও মন্তব্য করেন রিফাত জাহান।

তার ফেসবুক পোস্টে তিনি লিখেন, "ওরা ভেবেছিল, তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ওরা বুঝতে পারেনি, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।" আজকের এই আয়োজন তোমার জন্য (বঙ্গবন্ধু) আল্লাহপাক আপনাকে আর আপনার পরিবারকে যেন বেহেস্ত নসিব করেন আমিন। এবং আমাদের মাঝে তোমার কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। সে যেন দেশটাকে আবার   নতুন করে স্বাধীন করতে পারে এবং রাজাকারমুক্ত করতে পারেন।  

স্থানীয়ভাবে ওই পোস্ট ছড়িয়ে পড়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় কার্যক্রম প্রচারের অভিযোগে রিফাত জাহানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুড়িগঙ্গা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাবার বিতরণ ও ফেসবুক প্রচারণার অভিযোগে যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x