ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

উত্তর মির্জানগরে ইউপি কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন উত্তর মির্জানগর ইউনিয়নের বর্তমান স্থান থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় না বদলানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

'জনগণের প্রাণের দাবি' স্লোগানকে সামনে রেখে উত্তর মির্জানগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা জানান, বর্তমান স্থানে ইউপি কার্যালয় অবস্থিত থাকায় ইউনিয়নের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে সহজ ও সুবিধাজনকভাবে নাগরিক সেবা পেয়ে আসছেন। কিন্তু সম্প্রতি কার্যালয়টি অন্যত্রে স্থানান্তর করার একটি উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে।

এ সময় আন্দোলনকারীরা জানান, ইউপি কার্যালয় বর্তমান স্থানে বহাল রাখা এলাকার সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। জনগণের ভোগান্তি এড়াতে বিদ্যমান স্থানেই ইউপি কার্যালয়ের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

বুড়িগঙ্গা

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

উত্তর মির্জানগরে ইউপি কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x