ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

কেশবপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক রোগী

যশোরের কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেশবপুর থানার মোড়স্থ ইসহাক বিশ্বাস সুপার মার্কেটে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. জহিরুল হক (ওয়াসিম)। তিনি এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), ডিএ (বিএমইউ), সিসিডি (বারডেম) ও সিএমইউ (আল্ট্রা) ডিগ্রিধারী। তিনি এনেসথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার। বর্তমানে তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

আয়োজকরা জানান, এলাকার অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উজ্জ্বল স্মৃতি সংসদের সভাপতি মাসুদ পারভেজ শহীদ, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম ও মনিরুল আলম লিপটন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক পল্লী চিকিৎসক সোহাগ বিশ্বাস, ধর্মবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, সহধর্মবিষয়ক সম্পাদক উজ্জ্বল ঘোষ ও সুজন দাস, সহপ্রচার সম্পাদক জাহিদ হাসান বিশ্বাস এবং শিক্ষাবিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তাঁরা এমন মানবিক উদ্যোগের জন্য উজ্জ্বল স্মৃতি সংসদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বুড়িগঙ্গা

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কেশবপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন শতাধিক রোগী

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x