ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বুড়িগঙ্গা

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, প্রজন্ম গড়ার কারিগর: ডেপুটি স্পিকার কায়সার কামাল

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি, দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) দুর্গাপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে তাঁদের সম্মাননা জানানো হয়। বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদান করেন না; তিনি একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দীর্ঘদিনের শ্রম ও অভিজ্ঞতা সমাজ ও শিক্ষাক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “একজন শিক্ষক শুধু শিক্ষার্থীদের পাঠদানই করেন না, একটি প্রজন্মকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।” তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হকসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, অধ্যক্ষ শহীদুল্লাহ খান, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গণিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বুড়িগঙ্গা

রোববার, ২৩ আগস্ট ২০২৬

একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, প্রজন্ম গড়ার কারিগর: ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x