ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ঢাকার আশুলিয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন বখাটের বিরুদ্ধে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন।

ভুক্তভোগী মো. মোক্তার হোসেন (৪৮) আশুলিয়ার আড়াগাঁও এলাকার মৃত দুদু মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার বেলমা এলাকায় অবস্থিত তার মালিকানাধীন একটি বেকারি কারখানা একটি চীনা প্রতিষ্ঠানের কাছে মাসিক তিন লাখ টাকায় ভাড়া দেওয়া রয়েছে। প্রতি মাসের ৪ বা ৫ তারিখে তিনি ওই ভাড়ার অর্থ সংগ্রহ করেন।

মোক্তার হোসেন জানান, বুধবার (৫ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি কারখানা থেকে তিন লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আড়াগাঁও এলাকার বেলমা কবরস্থানের দক্ষিণ পাশের ইট সলিং সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা আদর আলী, মোতালেব এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে আদর আলী লোহার রডের হাতল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সেই সুযোগে হামলাকারীরা তার কোমরে রাখা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীর দাবি, তার চিৎকার শুনে স্থানীয় শিমুল, আজিজুলসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার মাথায় ৫টি সেলাই লেগেছে। পরে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আশপাশের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং অভিযুক্তদের অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x