ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বুড়িগঙ্গা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ১ম বারের মতো কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজনৈতিক সংগঠন হিসেবে প্রথম কমিটি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ২০ সদস্যের এ কমিটিতে আহ্বায়ক হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের দেওয়ান মুহাম্মাদ তাজিম। সদস্য সচিব করা হয়েছে ঢাকা কলেজের রাকিব আল হাসানকে।

সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিরসনে ১১ দফা দাবিও তুলে ধরা হয়।

কমিটির চার যুগ্ম আহ্বায়ক হলেন তিতুমীর কলেজের ইউনুস আহমেদ, বাঙলা কলেজের ওমর ফারুক রফিকী, সোহরাওয়ার্দী কলেজের মাহবুবুর রহমান এবং ঢাকা কলেজের রাইসুল ইসলাম।

কমিটির সদস্যরা হলেন ঢাকা কলেজের রুবেল হোসেন, কবি নজরুল কলেজের সৈয়দ নূর হোসেন, তিতুমীর কলেজের মুহাম্মাদ মুহিব্বুল্লাহ্, বাঙলা কলেজের ফজলুল করীম রাহাত, কবি নজরুল কলেজের মাহের আল জিহাদ, সোহরাওয়ার্দী কলেজের মেহেদী হাসান, কবি নজরুল কলেজের মেহেদী হাসান কামরুল, তিতুমীর কলেজের আসাদুল্লাহ্ সজল, ঢাকা কলেজের মুহাম্মাদ সংগ্রাম, মেরাজ হোসেন ও হুসাইন আহমাদ, বাঙলা কলেজের মারুফ হাসান এবং তিতুমীর কলেজের মুহাম্মদ হাবিবুল্লাহ্ ও আব্দুল্লাহ্ হামিদি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, আইনবহির্ভূত ‘সংযুক্ত’ শব্দের ব্যবহার সম্পূর্ণ বাদ দিয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কাঠামো প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন, সেশনজট নিরসনে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে সৃষ্ট সমস্যার ব্যাখ্যা ও সমাধান। এ ছাড়া নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, মানসম্মত ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং শিক্ষার্থীদের পরিচয়পত্র নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে ফি কমানো ও আর্থিক সহায়তা প্রদান, গবেষণা ও লাইব্রেরি সুবিধা সম্প্রসারণ, আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণ, টিএসসি প্রতিষ্ঠা, আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা।

বুড়িগঙ্গা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ১ম বারের মতো কেন্দ্রীয় কমিটি ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x