ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বুড়িগঙ্গা

নাজমুল ইসলাম ছাকিব

নাজমুল ইসলাম ছাকিব

জেলা প্রতিবেদক


বাঙলা কলেজ সাংবাদিক সমিতি বাকসাস নির্বাচন আগামীকাল

 সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি (বাকসাস)-এর ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল রোববার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক এবং অর্থ ও দপ্তর সম্পাদকসহ কয়েকটি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কয়েকজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বাকসাসের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন—সকালের সময়ের মেহেদী হাসান তাওহীদ (ব্যালট নং ১৪), সময়ের কণ্ঠস্বরের এস এম মঈন (ব্যালট নং ৩) এবং এশিয়া পোস্টের শিহাব আল নাসিম (ব্যালট নং ১)।সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন—মর্নিং পোস্টের মো. জাহিদ হাসান (ব্যালট নং ২৬), দেশের পত্রের আশিকুর রহমান রকিব (ব্যালট নং ৮) এবং দৈনিক পাঞ্জেরীর নাহিদ হাসান (ব্যালট নং ১৬)।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আনন্দবাজারের জিসান আহমেদ কাব্য (ব্যালট নং ১২) ও কালের কণ্ঠের কাজী আল তাজরীমিন (ব্যালট নং ৪)।অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রতিদিনের সংবাদের সামিহা ছোয়া (ব্যালট নং ৫) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আনন্দবাজারের শান্তা আক্তার (ব্যালট নং ৯) ও দৈনিক গণকণ্ঠের আরমানুজ্জামান সৈকত (ব্যালট নং ১০)। অর্থ ও দপ্তর সম্পাদক পদে রয়েছেন উদ্যোক্তা নিউজের মো. তানভীর (ব্যালট নং ২৫) এবং দৈনিক গণকণ্ঠের রাসেল রানা (ব্যালট নং ১৫)।এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে কামরুল হাসান রুমন, আরিফুল হাসান ও মো. এরফানুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের ব্যালট নম্বর যথাক্রমে ২৮, ২৭ ও ২১। আগামীকাল ৪ অক্টোবর ২০২৬, রোববার বাকসাস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের উদ্বোধক হিসেবে থাকবেন সরকারি বাঙলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী। নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার মো. আমানুর রহমান রনি।বাকসাসের আয়োজনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্য ও প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতি বাকসাস নির্বাচন আগামীকাল