ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৫ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৫ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত আশুলিয়ার নয়ারহাট বাজার, টংগাবাড়ী ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার নয়ারহাট চাকলগ্রাম এলাকার শুকুর আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫), টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার কুরসি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তালেব ইসলাম শুভ (২৮), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার ছুড়িহারা এলাকার আবুল হোসেনের ছেলে হজরত আলী (৩৫), ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সারুটিয়া (গুসাডাঙ্গা) এলাকার মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং কুড়িগ্রাম জেলার সদর থানার জুনকার চর এলাকার গুলজার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)। বর্তমানে তালেব ইসলাম শুভ ঢাকায় ভাসমান অবস্থায়, হজরত আলী আশুলিয়ার মাদবর বাড়ি শামীমের বাসায় এবং আবুল কালাম আজাদ আশুলিয়ার সাধুপাড়া মুকুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, কুপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারস্থ মোঃ আব্দুল আজিজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আব্দুল আজিজকে গ্রেপ্তার করেন। 

পৃথক আরেক অভিযানে টংগাবাড়ী নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে ৫৩ পিস ইয়াবাসহ মোঃ হজরত আলী, পারভেজ হোসেন ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেন। 

অন্য আরো একটি পৃথক অভিযান চালিয়ে জামগড়া ইস্টার্ন হাউজিং ছয় তলা জনৈক আশরাফ আলীর গোডাউনের সামনে থেকে ১৩০ গ্রাম গাঁজাসহ তালেব ইসলাম শুভকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ ৫ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x