ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
বুড়িগঙ্গা

রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের কারণে এক যুবক নিহত হয়েছে

" রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা ও  দ্বন্দ্বের কারণে  এক যুবক নিহত হয়েছে "

পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির নাম সজীব হাসান ওরফে সজীব (২৭)। গাজীপুর জেলার জয়দেবপুর থানার বাঁশখাটিয়া গ্রামের  মৃত নুরুজামাল এর পুত্র।  রাতে  খবর পেয়ে  পুলিশ নিহত ভিকটিমের মরদেহ   (লাশ) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি রুবেলকে ধরতে তুরাগসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালাচ্ছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। 

গতকাল  বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড  নলভোগ পূর্ব পাড়া এলাকার কফিল উদ্দিন মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৬টায় ডিএমপির  তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী, পুলিশ বিভিন্ন প্রাপ্ত তথ সূত্র জানায়, মাদক বিক্রির কিছু টাকা কম দেওয়া এবং অভ্যন্তরীন দ্বন্ধ ও পূর্ব শত্রুতার বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে  স্থানীয় জৈনক রুবেল নামের অপর এক যুবকের মারধরের শিকার হন সজীব । সজীব অভিযুক্ত রুবেলের সঙ্গে একসঙ্গে মাদকদ্রব্য বিক্রিতে জড়িত ছিল বলে এলাকাবাসী এবং ভিকটিমের আত্নীয়রা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক  নলভোগ এলাকার এক বাসিন্দা এ প্রতিবেদককে   জানায়,  গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগ থানার রূপায়ন সিটির ভিতর শ্রমিক মেসের সামনে সজীব (২৭) এর নিকট মাদক সংক্রান্ত অল্প কিছু টাকাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রুবেল সহ অজ্ঞাতনামা ২/৩ জন কাঁঠের টুকরো দিয়ে সজীবের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর আহত করে। পরবর্তীতে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে  প্রথমে উত্তরা ১১ নম্বর সেক্টর শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত বলে ঘোষণা করেন।  

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে,  মাদকদ্রব্য বিক্রির টাকা কম দেওয়ায় রুবেলের এলোপাতারি মারধর ও দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সজীব। তার শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম, কালো দাগসহ আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও নেভী ব্লু ফুলপেন্ট। 

ডিএমপির  তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তাফিজুর রহমান এ প্রতিবেদককে  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। ইতোপূর্বে রুবেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়  মামলাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। 

ওসি আরও জানান, কিছুদিন আগে রুবেল একটি মামলায় গ্রেফতার হয়েছিল।  বর্তমানে ওই মামলায় সে আদালত থেকে জামিনে আছে। এ খুন (হত্যার) ঘটনায়   তার বিরুদ্ধে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।  মামলার আসামি রুবেলকে আটক করতে তুরাগ থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ।

বুড়িগঙ্গা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রাজধানীর তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা ও দ্বন্দ্বের কারণে এক যুবক নিহত হয়েছে

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

Buriganga Television is committed to delivering research-based, 
fact-driven, and impartial journalism on the geopolitical economy of the 
Indo-Pacific and the future of humanity to audiences worldwide.

Whatsapp: +8801321780900
Email: burigongatv@gmail.com
Newsroom: newsroom@burigongatv.com

স্বত্ব © বুড়িগঙ্গা মিডিয়া সেন্টার

0:00 0:00
1.0x